STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational

4  

Nityananda Banerjee

Classics Inspirational

আশ্বিনের শারদপ্রাতে

আশ্বিনের শারদপ্রাতে

1 min
215

খোলা আকাশের নীচে উন্মুক্ত গবাক্ষ ;

নি:শেষিত বরষার ঘন দীর্ঘশ্বাস,

ব্রহ্মপুত্র নর্মদা গঙ্গা কাবেরী কপোতাক্ষ;

দুই তীরে শোভা পায় মেদহীন কাশ ।


ভীষণ সেকেলে দৃষ্টি ধুন্ধুমার যোধন;

প্রিয় পরিবার ভক্ত শ্যামল দানব,

আশ্বিনের শারদপ্রাতে অকাল বোধন ;

আনন্দময়ীর আশীষ লভিতে মানব ।


দীঘিজলে শতদল আশীবিষবৎ ;

দোলায় গর্বিত মস্তক মৃদু সমীরণে,

হর্ষ সকল মনের একটাই পথ ;

আগমনী গমনীর দ্বৈত শুভক্ষণে ।


কিংশুক ক্ষিপ্ত ক্রোধে শেফালিকা গন্ধে ;

ফণীমনসার দল কন্টক পালিত,

চির হরিৎ পর্ণমোচী শালুকের ছন্দে ;

চর্চা করে অর্চনা যা' আজন্মলালিত ।


উচ্ছসিত মৎস্যকূল নদী খালে বিলে;

একত্রিত হয় তারা ; করে আলোচনা,

ইঙ্গিতে পণ্ডিৎ বোঝে; মূর্খ যাহা কিলে ;

আশ্বিনের শারদপ্রাতের আয়তলোচনা ।


বেদমন্ত্র যাগযজ্ঞ দেবীপক্ষ ঘিরে ;

ধরাভূমে ঢক্কনিনাদ শঙ্খ ঘন্টা ধ্বণি,

দারিদ্র্য অরিষ্ট ব্যাধি যদি যায় ফিরে ;

প্রত্যাশায় পূর্ণ বক্ষ কাঁপিছে আপনি।



Rate this content
Log in

Similar bengali poem from Classics