আরাধনা
আরাধনা
তুমি আরাধনা আমার পূজা অর্চনা ,
তুমি আমার জীবন গীতি,
তোমাকেই ভক্তি রেখে আমি চলি ,
মধুময় করে স্থিতি ।
হৃদয়ে ঝরে মধুর মূর্চ্ছনা,
তোমার নাম গেয়ে গেয়ে ।
অশান্ত জীবন শান্ত হয় মোর
তোমার পূজার ফুল হয়ে ।
অতৃপ্ত বাসনা অসীম কামনা
সবকিছু ফেলে দিয়ে,
তোমাতেই মতি তোমাতেই ভক্তি
আমার চিন্তা চেতনা ছুঁয়ে।
হরণ করো সব মন্দ গুণ
দাও শুদ্ধ ভক্তি জ্ঞান,
এইটুকু প্রার্থনা রাখো অন্তঃকালে
হে ,দিব্য নিরঞ্জন ।
মাটিতে মিশবো পঞ্চভূত সাথে
মাটি ঘট হবে লীন,
তব শ্রীচরণে আশ্রয় দেবে একটু
এই আমার নিবেদন ।।
