আমি চেয়েছিলাম কাছে পেতে
আমি চেয়েছিলাম কাছে পেতে
আমি চেয়েছিলাম কাছে পেতে
আমার প্রেমের কবিতাকে
যদি সে একটিবার আমার কাছে আসে
আমার মনের কথাটি বুঝে উৎফুল্ল হয়ে
আমি আমার প্রেমের গোলাপ
যেটা হৃদয়ে রয়েছে অধরা ঢাকা
দেব তারে কাছে টেনে নিতে
প্রেমের গোলাপ গেলো উড়ে
অজানা মরুর ঠিকানাবিহীন প্রান্তরে
যারে রেখেছিলেম ধরে হৃদয়ের প্রতি স্পন্দনে
আবেগের ঝর্ণায় ভেজা পাপড়ি মেলা
লুকানো ছিল প্রেমের কথা, বিরহ ব্যথা সেখানে
কোন অজানা হওয়ার টানে
কোন আগন্তুকের আকর্ষণে
যায় সে উড়ে আমাকে ছেড়ে
নীল আকাশের বুকে
আমি শুধুই হাতছানি দিই
উৎকণ্ঠা নিয়ে ডাকি আর বলি
আসতে ফিরে আমার বুকে
পাপড়ি মেলা লাল গোলাপ
গেলো হারিয়ে নীল আকাশের বুকে
প্রেমের নৈবিদ্য হলো না দেওয়া কবিতাকে
আমার বুকের বাদ্য যন্ত্রটি উঠলো বেজে
ধক-ধক শুরে ভারাক্রান্ত হয়ে
বললো দুটি কথাই কানে কানে
প্রেম যে মানে দেওয়াই শুধু
নয়কো পাওয়ার বাসনা
