STORYMIRROR

Sipra Debnath

Abstract Others Children

3  

Sipra Debnath

Abstract Others Children

আমাদের মিনি

আমাদের মিনি

1 min
176


ধবধবে সাদা তার মুখ আর বুক

কুচকুচে কালো তার মাথা কান চোখ। 

সারাদিন লাফালাফি আর ছুটোছুটি

আহ্লাদে মাঝে মাঝে খায় লুটোপুটি।

যখন সে গাছে ওঠে মানে সে পাহারায় 

মিউমিউ করে যদি কাউকে দেখে দরজায়। 

সে যে আমাদের আদরের মিনি 

খায় নাকো কভু সে দুধ ও চিনি

চাই তার গরম গরম মাছ আর ভাত

কাঁটা চিবোয় তার ধারালো দাঁত।

সময় করে তার আয়েশের ঘুম, 

ঘুমিয়ে পড়লে তবে বাড়ি নিঝুম।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract