STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Abstract Inspirational Others

4  

Sayandipa সায়নদীপা

Abstract Inspirational Others

সূর্যোদয়

সূর্যোদয়

1 min
392

বাবা মারা গেছে আজ সাতদিন হল। বাড়ির দাওয়ায় চুপচাপ বসেছিল রাজু। কাল থেকে বাবার রিক্সাটা নিয়ে বেরোতে হবে তাকে। বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার পড়াশুনা করে ভালো মানুষ হওয়ার স্বপ্নটাও মরে গেছে। 


"রাজু..."

আচমকা গেটের কাছে ডাক শুনে ছুটে গেল রাজু। দেখল ইস্কুলের হেড মাস্টারমশাই। তিনি রাজুকে বললেন আগামীকাল থেকে ইস্কুলে যেতে। একটু ইতস্তত করে নিজের অক্ষমতার কথা জানাল রাজু। মাস্টারমশাই তখন রাজুর মাথায় হাত দিয়ে বললেন, "তোর অবস্থার কথা সবই জানি, আর তাই আমরা মাস্টারমশাইরা তোর পড়ার সব দায়িত্ব নেব ঠিক করেছি।"

মাস্টারমশাইয়ের কথা শুনে চমকে উঠল রাজু। তার মনে হল এই সন্ধের অন্ধকারেও যেন তার জীবনে নতুন সূর্যোদয় হল।

#হলুদ - সূর্যের আলো


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Abstract