ফিরে দেখা
ফিরে দেখা
2024 জীবনের 44 তম নতুন বছর । আজ নতুন বছরের প্রথম দিন । শেষ অনন্দ করেছিলাম 2010 যে। তারপড় থেকে বিভিন্ন কারনে এই দিনটাকে উপাভোগ করে ওঠা হয় নি। আজ পাড়ার লোকেদের পেরেপিরিতে আবার একবার ফিরে দেখা । তবে দূরে কোথাও নয় , পিকনিক হবে পাড়াতেই। পাড়ার কয়েকটা পরিবার মিলে নতুন বছরকে বরণ করে নেবার একটা উচ্ছাস। যাইহোক না না করে কুড়ি জন জুটে গেলো, তার মধ্যে সাতজন পুরুষ , সাত জন মহিলা আর বাকি বাচ্ছা। সকল থেকে রাত মাথা পিছু পাঁচশ করে আর ছোটদের আরাইসো। সকল আটটা বেজে উঠলো পিকনিকের বাজনা। মাইকের শব্দে পাড়া গম গম করছে । আমরা সাতজন ছুটলাম বাজারে । মাছ , মাংস , চাল , মুগের ডাল , কাতলা মাছের মাথা আরো কত কিছু । বাজার শেষ করে যখন ফিরলাম তখন ঘড়িতে বাজে পৌনে দশটা । ডিম ছাড়ানো হয়ে গিয়েছে মেয়েদের , পাড়ার একটা দোকান থেকে বাপুজী কেক আনা হয়েছে , সাথে পাউরুটি । কলাটা আমরা এনেছিলাম বাজার থেকে । সকালে এক কাপ চা খেয়ে বেরিয়ে ছিলাম সকলে , পেট চু চু করছিলো, খিদের মুখে ও গুলোই যেনো অমৃতের সমান।
যাক পেট শান্তি তো সব শান্তি , কিন্তু বসে থাকার সময় নেই কারণ সবটাই নিজেদের করতে হবে । সকালে মিলে কাজ করলে কতটুকু সময় লাগে । দুটোর মধ্যে সবকিছু রেডি । মেয়েরা আর ছোটরা গানের তালে তালে আধা ঘন্টা খানেক নেচে নিলো। দু একজন পুরুষ নাচলো তবে আমি শুধু উপভোগ করলাম । কারণ নাচে গানে আমি কোন দিনই মানানসই নই । যাইহোক তারপড় স্নান সেরে দুপুরের খাবার পাট শেষ করে আমরা আমাদের মতো আর মেয়েরা মেয়েদের মতো কিছুটা সময় কেটে গেলো। সামনের ছোট্ট মাঠ টাতে বাচ্ছা গুলো খেলছে , কয়েক মুহূর্তের জন্য মনটা ছুটেগেলো ছেলে বালায় । সে সময় বড় বড় মাঠ ছিলো - মাঠে খেলতে টাকা লাগতোনা তখন , এখন আর মাঠ কোথায় । যে কটা রয়েছে সেখানেও টাকা দিয়ে ভর্তি হতে হয় । কর্তী পক্ষের সময় মতো যেতে হয় । কোথায় আমাদের ছেলেবেলা আর কোথায় আমাদের সন্তানদের ছেলে বালা ।
বিকাকের চা আসতে চমক ভাঙ্গলো , আবার পিকনিকে মন নিবেশ করলাম । রাতে তান্দুরি আর খাসী কষা । মাংস সকালেই আনা ছিলো , মেয়েরা আনাজ কাটতে বসলো , ছেলেদের ভাগে তান্দুরি । ওটা আমি বানাতে পারিনা , পাড়ার একজন রুটির কারিগড়, তার প্রতিনিধিত্বে আমরা আটা - ময়দা মিশিয়ে মাখতে শুরু করলাম । এমন আটা মাখা হলো যে আবার ছুটতে হলো পাড়ার মুদিখানাতে । ঐ আটাকে ঠিক করতে আরো এক কেজি আটা লেগে গেলো ।
যাইহোক শেষ অবধি সবটাই শান্তিতে মিটে গেলো , ভেবেছিলাম রুটি হয়তো বেশি হয়ে যাবে কিন্তু তা হলোনা । কষা মাংসের গুনে হয়তো আরো কটা হলে মন্দ হতোনা। বছরের প্রথম দিনটা বেশ ভালোই কাটলো অনেক গুলো বছর পরে । মনে পড়েগেলো ফেলে আসা অনেক স্মৃতি । আশাকরি আমার পাঠক বন্ধুদেরও নতুন বছর খুব ভালোই কাটবে। সকলের জন্য রইলো নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
সমাপ্ত
