STORYMIRROR

Sayani Saga

Romance Tragedy

4  

Sayani Saga

Romance Tragedy

Her Sweet Will

Her Sweet Will

2 mins
8






সমবয়সী ছিলো ইদিত্রী আর নির্ভান, তার ওপর নির্ভান তখন বেকার, আবার একই পাড়ার দুজন... তাই নির্ভানের সাথে ন' বছরের সম্পর্কটা ভেঙে হিল্লোল-কে বিয়ে করতে এক প্রকার বাধ্য হয় ইদিত্রী....


বিয়ের দু বছরের মধ্যে অনেক চেষ্টা করেও, ইদিত্রী মন থেকে কিছুতেই মেনে নিতে পারেনি হিল্লোল-কে, ভালোবাসতে পারেনি... হিল্লোলের সাথে বৈবাহিক সম্পর্কটা তাই ইদিত্রী শুধুমাত্র কর্তব্য ভেবেই পালন করে গেছে.... কিন্তু হিল্লোল-কে ও কোনোদিনও বুঝতে দেয়নি নিজের মনের কথা, ওর দিক থেকে কোনো অভাব ও রাখেনি.....


এরই মধ্যে পাড়ায় এসেছে অনেকবার, হ্যা, দেখাও হয়েছে নির্ভানের সাথে, রাস্তায় আসতে যেতে দেখা হয়েছে, চোখে চোখ পড়েছে.... কানে এসেছে, যে ও চাকরি পেয়েছে.....
ইদিত্রী শুনে মনে মনে খুশি হয়েছে নির্ভানের জন্য, ইশ্বরকে ধন্যবাদ জানিয়েছে.... Facebook এও দুজন দুজনের পোস্ট করা ফটো দেখলে লাইক দিয়ে পরস্পর পরস্পরকে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে, একসাথে না থেকেও যেন অনুভূতির একটা সুক্ষ্ম সুতোয় বাধা থেকেছে দুজন... এটুকু আশ্রয় করেই মনের শূণ্যতা পূরণ করতে চেষ্টা করতো ইদিত্রী.... কিন্তু শালীনতার সীমা কেউই কোনদিন পেরোয়নি....
বিয়ের পরেও ইদিত্রী বেশ কিছুবার ইঙ্গিত পেয়েছে নির্ভানের থেকে.. আজও অপেক্ষায় আছে নির্ভান, থাকবে... এক জীবনে সবাই সবটা পায়না, তাই না পেলে ক্ষতি নেই...থাকবে সে স্থান শূন্য, কিন্তু কোনো বিকল্প সে চায় না, কারণ তার বিকল্প হয়না.......


হঠাৎ করেই দু বছরের মাথায় accident এ চলে গেলো হিল্লোল... উন্নতমনা, সংস্কারমুক্ত শ্বশুর, শ্বাশুরির একান্ত ইচ্ছে এবং প্রচেষ্টাতে ফিরে এসেছে ইদিত্রী নিজের বাড়িতে , নতুন করে জীবন শুরু করার জন্য..... নির্ভানের কানেও গেছে কথাটা.... হঠাৎ একদিন আবার রাস্তায় দেখা.....
বিয়ের পর এই প্রথম মুখোমুখি দাঁড়িয়ে কথা হয় ওদের মধ্যে, নির্ভানের দৃষ্টি আবেগময় গভীর, ইদিত্রীর মনে তোলপাড়...  নির্ভান করুণ স্বরে, গম্ভীর ভাবাবেশ মুখে জানায়, কি এক জরুরী দরকার আছে, ইদিত্রীদের বাড়ি যাবে.....


ইদিত্রী বুঝতে পারে, অপেক্ষা শেষ হলো এইবার... সন্ধ্যের পর tuition করে বাড়ি ফিরে মাকে জিজ্ঞেস করতে অবশেষে ইদিত্রীকে খবরটা দেয় ওর মা..... বিয়ের কথা বলতে এসেছিলো নির্ভান...আপনা থেকেই ইদিত্রীর মনে খুশির উত্তাল ঢেউ ওঠে....


মা বলে ওঠেন, "দেখ, ওই যে showcase এর ওপরে রাখা আছে, card টা.... আমাদের সবাইকে বারবার যেতে বলেছে রে ইতু... যাবি তো??"....


সমাপ্ত



Rate this content
Log in

Similar bengali story from Romance