অবিস্মরণীয় ভালোবাসা ❤ পর্ব ১১
অবিস্মরণীয় ভালোবাসা ❤ পর্ব ১১
ইভান অবাক হয়ে বলে, " কিছু হয়নি মানে ! হঠাৎ করে ফোন করে যতো তাড়াতাড়ি সম্ভব ছুটে আসতে বললি , আর এখন বলছিস কিছু হয়নি । কিছু যখন হয়নি তাহলে শুধু শুধু আমাকে টেনশন দেওয়ার কি যুক্তি শুনি ! "
ইভানের রাগ দেখে আদি হো - হো হেসে ওঠে তাতে ইভান আরও রেগে যায় তারপর আদির কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আদি হাসতে হাসতেই বলে, " আরে, আরে যাচ্ছিস কোথায় ? রাগ করিস না , অনেক কথা আছে । ঐভাবে ফোন না করলে তোর আসার কোনো ঠিক থাকতো না তাই আর কি , যাক এখন চুপ করে বস
কথা আছে । " এই বলে সেক্রেটারি মিঃ ঘোষালকে দুকাপ কফি পাঠাতে বলে ।
ইভান আদির উল্টোদিকের চেয়ারে মুখ গোমড়া করে বসে থাকে তখনই আদি বলে, " একটু আগে অহনার মা ফোন
করেছিলেন , বললেন বিয়ের তারিখ উনি ঠিক করে ফেলেছেন । "
আদির এই কথা শুনতেই আনন্দে লাফ দিয়ে ওঠে ইভান ।
ইভান বলে, " কি বলছিস ভাই ! এটাতো দারুণ খবর । তা কবে ঠিক হোলো
শুনি । "
আদি হেসে বলে, " বাব্বা ! তোর তো দেখছি আমার থেকেও বেশি ইন্টারেস্ট । বিয়ের আর মাত্র একমাস পাঁচ দিন বাকী । উনি বললেন ঐ দিনটা নাকি ভীষণ ভালো তাই আর দেরী করতে না করলেন । আমি ঐ জন্যই তো আমি তোকে তাড়াতাড়ি আসতে বললাম । "
ইভান চোখ দুটো গোল গোল করে আদির মুখের দিকে একটু তাকিয়ে থেকে বলে,
" কিন্তু আদি একমাসের মধ্যে সব আয়োজন হবে কি করে ? It's impossible । কতো কিছু করার আছে বলতো ! বিয়ের জন্য ভালো ওয়েডিং প্ল্যানারের সাথে কথা বলতে হবে , বিয়ের জন্য বাড়ি বুক করা থেকে শুরু করে যাবতীয় কাজ কি একমাসের মধ্যে সম্ভব ? "
আদি চেয়ারের হাতলের উপর রাখা দুহাতের মুঠোর ওপর থুতনি রেখে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে, " একটা কাজ কর ইভান, আজকের মধ্যেই যতগুলো ভালো ওয়েডিং প্ল্যানার আছে কলকাতার বুকে সবার সাথে যোগাযোগ কর । তারপর কাল আর পরশু বাড়িতে বিভিন্ন সময়ে এক এক করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড কর , তাতে দরকার হলে আমি দুদিন অফিসে আসবো না । "
ইভান " Ok " বলতেই আদি সেক্রেটারি মিঃ ঘোষালকে ডেকে বলে, " ঘোষাল , শোনো কাল আর পরশু আমি অফিসে আসবো না তাই এই দিকটা তুমি একটু সামলে নিও তবে যদি কোনো সমস্যা হয় বা দরকার হয় তাহলে অতি অবশ্যই আমাকে ফোন করবে । ওহ্ ! একটা সুখবর আছে , আজ থেকে একমাস পাঁচ দিন পরেই আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে । তোমাকেও বেশ কিছু দায়িত্ব নিতে হবে ঘোষাল । "
মিঃ ঘোষাল : " Congratulations Sir . হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি শুধু হুকুম করুন কি কি করতে হবে । সব ঠিক সময়ে হয়ে যাবে । "
আদি : " হুমমমম, আপাতত তুমি আর ইভান দুজনে মিলে কলকাতা শহরে যতো নামজাদা ওয়েডিং প্ল্যানার আছে সবার সাথে আজকের মধ্যেই যোগাযোগ করো । তারপর কাল আর পরশু দুদিন আমার বাড়িতে ওনাদের সাথে আলোচনা ভিন্ন ভিন্ন সময় ঠিক করো । আসলে হাতে একদম সময় নেই তাই যতো তাড়াতাড়ি সম্ভব সব কিছু সেরে ফেলতে হবে । "
মিঃ ঘোষাল : " Ok Sir , আপনি কোনো চিন্তা করবেন না । ইভান স্যার, আসুন আমরা ওয়েডিং প্ল্যানারদের একটা লিস্ট তৈরি করে তারপর এক এক করে ফোনে যোগাযোগ করি । "
ইভান : " Ok , চলো । আদি তুই বরং একটা কাজ কর অহনার সাথে একবার কথা বলে দ্যাখ বিয়ে আর রিসেপশন কি একদিনেই হবে কিনা , নাকি বিয়ে আর রিসেপশন সাধারণত যেমন হয় সেরকমই হবে । কারণ তাহলে মোটামুটি দিন তিনেকের জন্য বিয়ে বাড়ি বুকিং করতে হবে । "
আদি উপর - নীচে মাথা নাড়ায় তারপর অহনাকে ফোন করে ।

