STORYMIRROR

Srabani Gupta

Romance Classics Fantasy

4  

Srabani Gupta

Romance Classics Fantasy

যতি এবং স্রোত

যতি এবং স্রোত

1 min
268

তার চেয়ে দীর্ঘ আর কোনও রাত হয়না,

যে রাতে চোখের পাতারা এক হয় না|

তার চেয়ে ছোট আর কোন রাত হয় না,

যে রাতের শেষে সূর্যোদয় দেখার তাড়া থাকে না|


প্রত্যেকটা রাতের নিজস্ব আলো থাকে

থাকে অন্ধকার, যেমন ভাবে তুমি নেবে|


তার চেয়ে বড় কোন শোক হয় না,

যে শোকের দায়িত্ব পরের হয় না|

তার চেয়ে বড় কোন আনন্দ হয় না,

যা সকলেরই হয় কেবল নিজের হয় না|


প্রতিটা দুঃখের নিজস্ব একটা যতি থাকে,

আনন্দের থাকে স্রোত, যেমনটা তুমি নেবে|


রাত আর দুঃখ,আনন্দ আর স্রোত

দুটোই কেটে যায় বয়ে যায়,

পড়ে থাকে আনকোরা কিছু স্মৃতি,

চোখের পাতায় পাতায় জানি সাজিয়েই তুমি নেবে...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance