STORYMIRROR

Manab Mondal

Abstract Romance Inspirational

4  

Manab Mondal

Abstract Romance Inspirational

তোর হাতে হাত রেখে

তোর হাতে হাত রেখে

1 min
320

তোর হাতে হাত রেখে

বাসা বাঁধে কতো স্বপ্ন এই চোখে

সন্ধ্যা তারাটির মতো স্থির

দূরে দীগন্ত রেখায় একাকী, সন্ধ্যা নামে।

ব্যকুল মন হয় তোর প্রেমে।

জম্ম হয় পৃথিবীর বুকে এক নতুন রাত

হয় পূর্ণিমা, না হয় অমাবস্যা,

কিংবা অন্য কোনো তিথি

ক্লান্তি ঘুমের কোলে টেনে নিলো

মনে হয় অনেক দূরে অনেক দূরে

কতটা দিনের অপেক্ষায় ,

চেয়ে আছি পথ,

হয় মনে ভয়

এই পথ যদি না শেষ হয়?

মনের কোনায় কোনায় ভরা প্রেম 

তোর ছোঁয়ার কেন এতো শিহরন ?

ভালোবাসা তো বুকের গভীর থেকে

উঠে আসা অনুভূতির প্রকাশ ।

শব্দের ভাষ্কর্য দিয়ে কি ভাবে বোঝাবো তা তোকে ?

তবে শোন পাগল মেয়ে

আমি এ -ধরণীতে সবচেয়ে

সুখী হবো সেই দিন

যেদিন তুই বুঝতে পারবি


তোর এই পাগল প্রেমি,

কতটা ভালোবাসি তোকে আমি ,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract