STORYMIRROR

Srabani Gupta

Abstract

3  

Srabani Gupta

Abstract

অভ্যাসের নেশায়

অভ্যাসের নেশায়

1 min
672

চিরদিনের অভ্যাসবশত 

চায়ে চিনি আর দুধে চা, দিয়ে ফেলি

এহেন অমিল এমন রাজযোটকে খুঁজে পেতে

চেরাগ জ্বালাতে হয়


আমি শতরঞ্জী পেতে উল বুনছি,

তেজপাতা চায়ে ফুটছে তো ফুটছেই,

প্যানে একমুঠো রোদ পড়লেই ফুটতে শুরু করে


ভুলগুলো অনাবশ্যক জমা হয় হিসেবের খাতায়

যেখানে মুদি চা পাতা আনায় সস্তায়

দুধও বাড়ন্ত হলে চিনির দাম কম হয়


এখন পড়ন্ত বিকেলে পাঁচুর চায়ের দোকানে যে ভিড়

রাত নামলে সেখানে ঘুটঘুটে আঁধার

কিছু নেশাতুর পিঁপড়ের নিশ্চুপ আড্ডা


আর কিছু ভুল অভ্যাসের ফিরিস্তি

চিরদিনের কাতর প্রার্থনায়

আজও ঘুম থেকে উঠেই এক কাপ চায়ের নেশায়|


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract