STORYMIRROR

Sunanda Chakraborty

Romance

4  

Sunanda Chakraborty

Romance

তুমি

তুমি

1 min
276

না কোনো পূর্ণিমা নয় , দেখা হয়েছিল অমাবস্যায় । 

সে অমাবস্যা শিখিয়েছিল আমায় অপেক্ষা করতে ।

শিখিয়েছিল দীর্ঘ প্রতীক্ষার পূর্ণিমাকে উপভোগ করতে ।

আমি আজও চেয়ে চেয়ে দেখি এ পূর্ণিমা ,

আর ভাবি অমাবস্যার নিশি , আর ভাবি তোমায় ...

না কোনো গল্প নয় , কোনো ছন্দ নয় ,

না কোনো উপন্যাসের পংক্তি নয় ,

আমি মিলে মিশে একাকার হয়েছিলাম সেদিন নিজের অজান্তেই ,

সাক্ষী ছিল নিস্তব্ধ চারিদিক আর একলা আমির সঙ্গী আমি ...

মাঝে মাঝে ডাকছিল একটা কুকুর ,

বুঝিয়ে দিতে আমি স্বপ্নের বাসিন্দা নই ,

নয় গল্পের কোনো নায়িকা আর রূপকথা জলপরী ।

আমিও সাধারণ মানুষ,

স্বপ্ন ভাবতে গিয়ে ভুলে করে যাকে সে আজ আমার একান্ত আপন ,

ছায়ার মতো বিশ্বস্ত ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance