তুমি নাই বা ধরা দিলে
তুমি নাই বা ধরা দিলে
তুমি নাই বা ধরা দিলে
ওগো প্রিয়তম সখা
আমি যে তোমার আসার অপেক্ষায়
দাঁড়ায়ে একাকী নিরালায়
ভোরের আলোয় শিশিরে ভেজা ঘাসে
পাই যদি তব পদচিহ্নটি খুঁজে
মিষ্টি বাতাসের সুবাসে স্মৃতির রজনীগন্ধা
মনকে শীতল করে প্রেমের ঢেউ তুলে
সংকোচের অবগুন্ঠন সরিয়ে
উঁকি দেয় পূর্ণাঙ্গ বেশে
বিহ্বলতা দূরে সরে যায়
তোমার কথাই মনে হয়
অদৃশ্য হাতছানি ভেবে
বুকের বাদ্যযন্ত্রটি বেজে কানে কানে কয়
দাঁড়িয়ে আছি অবহেলিত হয়ে বসন্তের সকালে
তোমার কথাই ভেবে
ভাবনার আকাশ থেকে
কল্পনা বৃষ্টি ঝরে পড়ে হৃদয় মরুতে
শুকনো পাতার ওপর গড়িয়ে চলে
সতেজ হয়ে ফিসফিসিয়ে পাতাটি বলে
এইতো আছি বেশ তোমারি জন্যে
তুমি নাই বা ধরা দিলে

