STORYMIRROR

Bipattaran Misra

Abstract

3  

Bipattaran Misra

Abstract

তোমার হাসির স্রোতে ভেসে

তোমার হাসির স্রোতে ভেসে

1 min
715

   হাসো প্রিয়তমা, 

হাসলে খুব ভালো লাগে তোমায়।

একটাই ছোট্ট জীবন ---

সকালের শিশিরের মতো 

মরসুমি ফুলের মতো।

একটাই ছোট্ট জীবন ---

একাকী বিকালের দীর্ঘ নিঃশ্বাসে না

খাঁ খাঁ দুপুরের অশ্রুতে আর না ।

এক দিঘি সাদা পদ্মের মতো হাসো

দুরন্ত বাতাসে উথাল পাতাল

দোলোন চাঁপার মতো হাসো

তোমার হাসির 

খল খল পাহাড়ি খরস্রোতা --

আমাকে ডোবাক 

আমাকে ভাসাক

আমি সেই স্রোতে ভেসে 

সাগরে মিশে যাব।

মানুষের সমুদ্রে 

ব্যথার প্রলেপ হয়ে 

হাসির মঞ্জরী হয়ে 

দিক দিগন্তে ছড়িয়ে যাব।

 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract