STORYMIRROR

Amaresh Biswas

Fantasy

2  

Amaresh Biswas

Fantasy

স্থান নির্ধারণ

স্থান নির্ধারণ

1 min
514

         জীবনের ঊষা লগ্নের স্বপ্ন বুকে নিয়ে

সোঁদাল গাছটা খাদের আড়ালে অপেক্ষমান

                তার বড় সখ

 ঝলমলে নির্মল আকাশ দেখার।


এখানে পাহাড়ের গায়ে ঘনীভূত মেঘ

          শ্বাস রুদ্ধ করে—

  তবু বাঁচার একান্ত আকাঙ্খায়

 মাঝে মধ্যে সমস্ত শাখাপ্রশাখা

                       প্রবল আন্দোলন তোলে।


গাছটা প্রতিবন্ধকতার সোপান পেরিয়ে

প্রায় খাদের উপরে উঠে এসেছিল

           অমনি পৌর সঙ্ঘের লোক

                       তার মাথা ছেঁটে দিল।


   কেন না, ভি.আই.পি. রোডের পাশে

              তারা বেমানান

খাদের অন্ধকারে ওদের নাকি যথার্থ অবস্থান?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy