STORYMIRROR

Sipra Debnath

Abstract Classics Fantasy

4  

Sipra Debnath

Abstract Classics Fantasy

এক মুঠো স্বপ্ন

এক মুঠো স্বপ্ন

1 min
491

ঝাঁপি ভর্তি নয় মাত্র এক মুঠো স্বপ্ন ছিল 

তোমার কাছে রেখেছিলাম

স্বপ্ন মুঠো পুঁটুলি বেঁধে যত্ন করে 

রেখেছো কিনা আজ আর জানতে চাই না।

তোমায় বুঝতে পারিনা 

ধু ধু মরীচিকার বালিতে 

পা রাখার মতো মনে হয়।

সব কেমন যেন পাল্টে যাচ্ছে

শুধু আমি পারিনা

একটু একটু করে যতটুকু আলো ছিল

তার প্রভা ক্ষীণ হয়ে আসছে।

চোখের সামনে ঘন অন্ধকার

আজকাল পা ফেলতে বুক কাঁপা ভয় হয়

পা জোড়া অসাড় হয়ে আসে

আমার আমিটাকেও আর খুঁজে পাইনা

ক্রমশ হারিয়ে যাচ্ছি

ক্রমশ হারিয়ে যাচ্ছি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract