STORYMIRROR

Sipra Debnath

Action Inspirational

3  

Sipra Debnath

Action Inspirational

সর্বনাশের ডাক

সর্বনাশের ডাক

1 min
113


দহন-তপ্ত বুকের মাঝে নিস্তব্ধ এক অসীম আকাশ

সেই আকাশ জুড়ে মন খারাপীর মেঘ,,,

তোর হৃদয় অতল ধরে রেখেছে বাঁধভাঙ্গা এক আবেগ।

দুঃখী চাঁদ ঐ মেঘের ফাঁকে করছে আনাগোনা

ভালোলাগার একটু পরশ ছুঁইয়ে তাকে দে না।

নাই যদি বা থাকে ভালোবাসার জীওন কাঠি

তবে তোর হাতেতেই দিস থামিয়ে, চাপিয়ে দিয়ে এক মুঠো ছাই মাটি।

অসময়ে আসে যদি সর্বনাশের ডাক

নিস গুটিয়ে নিজেকে তুই

সামলে রাখিস দিস না কোন ফাঁক।

বন্ধ চোখে দেখতে পাবি মনের মাঝে আয়না

তোর হৃদয়ের ছায়াই তাতে ধরবে অনেক বায়না।

মেঘের যত জারিজুড়ি চালায় কত ছলচাতুরি

সুযোগ পেলেই চাঁদকে লুকোয় তড়িঘড়ি

স্বভাব দোষে মেঘ থাকে না এক স্থানেতে

অমনি চাঁদ বেরিয়ে এলে আলোর ছড়াছড়ি।

l.

 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Action