STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

সমুদ্র

সমুদ্র

1 min
233

সমুদ্র সৈকতে আছি দাঁড়ায়ে 

       দৃষ্টি প্রসারিত সুদূরে

ঢেউয়ের জলে পা ভিজে যায়

      আছড়ে পড়ে কিনারে 

বিশ্বব্রহ্মাণ্ডের কি অপূর্ব সৃষ্টি

      রাশি রাশি তরঙ্গমালা 

বালুকাবেলায় ভিড় জমে কত

       লাল কাঁকড়ার খেলা

সমুদ্র গর্জনে মিশে যায় স্বর

      হারায় আলো আঁধারে

ঢেউরা মিলেমিশে কত কি বলে

          বোঝা কি যায় রে

তোমার গভীরে আছি কি রতন

   জানিতে চায় কৌতূহলী মন

 তোমার নাই যে আদি অন্ত

   কেন বলো তুমি চির অশান্ত 

তব জলধারায় শুনি যে মূর্চ্ছনা

    ভোলায় মনের যত বেদনা

যত দেখলেও ওগো মন ভরে না

তোমায় ছেড়ে যেতে প্রাণ চায়না ।।

     



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract