STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

সমান্তরাল

সমান্তরাল

1 min
6

টেবিলের উপর থরে থরে সাজানো,

রঙ বেরঙের মেমেন্টো ,

মেমেন্টো'র সম্ভার সাহিত্যের প্রসার,

চলছে যে সমান্তরাল।

একই মুখের ঘোরাঘুরি,কেউ মধ্যমণি, 

কতো শত পুরস্কার,

পাওয়া খুব দরকার,তাই চলে দরবার,

সাহিত্য হাতিয়ার।

দিনের শেষে যোগ বিয়োগে হলো ভুল,

দুলছে মাকড়শার ঝুল,

ঘরের কোণে আনমনে তবু ও সামনে,

সব ঠিকঠাক কুলকুল।



Rate this content
Log in

Similar bengali poem from Classics