শোক
শোক
আজও কোনো মৃত স্তুপ হেসে ওঠে আগের মতোন
পিঠে পিঠে বয়ে নিচ্ছে গোধূলি-ঠিকানা
আঁকা যায়না সবকিছু
যেমন আঁকতাম কোনো মুখচোরা হলুদ পাতায়
কবরের এপিটাফে স্পষ্ট হত পুরনো আঘাত-
চিরকাল স্নান সেরে তাকাতো যে সংযত ছেলেটা
তার চোখে চেনা ছিল সব
গলিপথ গিলে খেত তার ওই ল্যাংটাপুটো শির-
এসবের ভার বইবে চেহারাও
শবের ভিতরে বাঁধা নির্বিকার সাহসী প্রাচীর-
প্রতিবার ভিড় করছে জন্মজাত চিতার আগুন-
ঝাঁপ দিচ্ছে যারা তবু
নিয়মের বেড়াজালে জড়ো করছে সলজ্জ ধুলোকে-
ছাই ভাবছ যাকে তুমি সে আসলে বিভাজন
গোধূলির ছায়া আর প্রতি রাত্রে ফিরে পাওয়া শোকে-
