শকুন্তলার পতিগৃহে যাত্রা
শকুন্তলার পতিগৃহে যাত্রা
আংটি গেছে মাছের পেটে
নিদর্শন কিছুই নেই
ভাবনা বিধুর সখী সকল
হারালো চিন্তার খেই।
হে রাজন এসেছি আমি
তোমার সম্মুখে আজ,
দাও ফিরিয়ে মম অধিকার
নইলে পড়বে বাজ।
ভ্রু কুঁচকে চিন্তার কারণ নেই
মুখটি পড়লে মনে
ফিরিয়ে নাও বুকের মাঝে
নইলে যাচ্ছি বনে।
যদি মনে পড়ে অতীত
এসো তপোবনে
দেখবে তোমার ছেলে খেলছে
বসে সিংহের সনে।

