STORYMIRROR

Kausik Chakraborty

Classics Fantasy Others

4  

Kausik Chakraborty

Classics Fantasy Others

সেইপথে

সেইপথে

1 min
159


কোনোমতে হেঁটেছি যে উপাসনা ঘরে

আপামর ছদ্মবেশ উঠোনে জমানো

ভরে গেছে লালমাটি সমস্ত পাঁজরে

সে খবর ঠারেঠোরে শুধু তুমি জানো


সূর্যোদয় চেয়ে গেছে সোনাঝুরি গান

মরচে পড়েনি আর সময়ের গায়ে

কখনো কখনো কেউ আজন্ম সমান

রবিঠাকুরের মতো আকুতি জমায়


মোহনার অধিকারও ধ্বস্ত বালি ঠেলে

দুয়ারের অন্ধকোণে বেঁকেছে খোয়াই

কুড়িয়ে কুড়িয়ে তার ছায়া বেছে ফেলে

নিজের প্রচ্ছায়াটুকু হাটে ফেলে যাই


রোদ্দুর আবার কেনে দক্ষিণের কোণ

কোনো ছোটনদী তার উৎসের কারণ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics