STORYMIRROR

Abhijit Halder

Classics Fantasy Others

4  

Abhijit Halder

Classics Fantasy Others

সেই রাত্রি

সেই রাত্রি

1 min
400

আমি এক রাত্রি চেয়েছিলাম

এক রাত্রির কাছে-

সেই রাত্রি যে রাত্রে

পাখিরা বাঁসায় ফেড়ে না

মানুষেরা ঘুমায় না যে রাত্রে;-

হ্যাঁ আমি সেই রাত্রি চেয়েছিলাম

আজকের রাত্রির কাছে

নিভে গেলে বাতি চেতনায় ডুবে।


সেই রাত্রি এক রাত্রি

যে রাত্রি আমি চেয়েছিলাম

মুছে যেতে আজকের মানুষের কাছ থেকে।



আমি এক রাত্রি চেয়েছিলাম

যে রাত্রে মুছে গিয়েছিল

শত শত অদ্ভুত স্বপ্ন,

শুধুমাত্র আমার দুর্বলতার জন্য।



এক রাত্রি এসেছিল জীবনে

যে রাত্রে হারিয়েছিলাম

শত শতাব্দীর চেনা অতীত'গুলো;

সেই রাত্রি একবার চেয়েছিলাম

হলুদ হেমন্তের নীল প্রহরে।

তারপর যুগ পেরিয়ে যুগ

নীরবে ভাসমান আজকের রাত্রে।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics