STORYMIRROR

Sulata Das

Classics

4  

Sulata Das

Classics

স্বপ্নের রথ

স্বপ্নের রথ

1 min
222

    স্বপ্নের রথ চড়ে আজ আমি

চাঁদের দেশে দিয়েছিলাম পাড়ি,

   আকাশ আজ পরেছিলো 

তার সাধের জ্যোৎস্নালোক মাখা শাড়ি। 

   জ্যোৎস্না বুড়ি তার জ্যোতি ছড়িয়ে

সাজিয়েছিলো তার আবাস,

    লক্ষ তারার টুনির মালায় 

অতি অপরূপ সাজ!

  পূর্ণ শশীর ঝারবাতির আলো 

আকাশকে করেছে মোহনীয়,

    নক্ষত্রের নরম দ্যুতির ছটায় 

রোমাঞ্চকর পরিবেশ অতি রমণীয়!

   মেঘবালিকা মেঘের চাদরে মুখ লুকিয়ে 

নিদ্রা গেছে পরম সুখে,

   জ্যোৎস্না মাখা স্নিগ্ধ দ্যুতি 

ছড়িয়ে পড়েছে তার 

   সরল-নিষ্পাপ-মিষ্টি মুখে। 

সাদা মেঘের পক্ষীরাজে চড়ে মেঘরানী 

    নীল গগনে করছে ভ্রমণ-

অসীম আকাশে ধ্রুবতারা   

   দিচ্ছে তাকে দিগদর্শন।

শুকতারা ঝিকমিক আলোয় 

   করলো তাকে অভিবাদন,

সপ্তঋষির কাছে বসে শুনলো রানী 

   তাদের মধুর বচন। 

রিনিরিনি সু্রে সে বচন 

   বেজে চলেছে আমার কানে,

চোখ মেলে দেখি আ্যলার্ম ক্লকটি 

   বাজছে আমায় জাগাবে বলে।

কোথায় চন্দ্র-কোথায় তারা

   ভুবন জোড়া আলোর হাসি নিয়ে

উদয় হয়েছেন সূর্যি মামা। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics