STORYMIRROR

Subrata Nandi

Classics

4  

Subrata Nandi

Classics

স্বীকারোক্তি

স্বীকারোক্তি

1 min
367

দুশ্চিন্তা আর হতাশায় নিমজ্জিত ভগ্নহৃদয়, 

কাঠকয়লার ধিকিধিকি আগুনে রক্তিম উৎকণ্ঠিত চেতন,

অনিশ্চিত যাপন চিত্রে ক্ষয়ে যাওয়া দিকভ্রান্ত মাঝি,

মৃত্যুর পরোয়ানায় লাশঘরে অপেক্ষারত বিক্রয়লব্ধ মন।

অনিশ্চিত অধ্যায়ে ছিল না মুক্তির শ্বাস, ন্যূনতম আভাসও ছিল না প্রাথমিক দর্শনের পরশে।

হঠাৎই তিমিরবিনাশী ভোরের আলোয় আলোকিত আমিত্ব, 

একটা উজ্জ্বল নক্ষত্র হ'য়ে এসেছিলে মনের চিলেকোঠায়,

কালো চালচিত্রকে সচিত্র প্রতিবেদনের প্রতিভূ হ'য়ে,

সুলভ শাশ্বত বন্ধনের ভালোবাসায় অপার খুশির মুহূর্ত, 

সপ্রতিভ ব্যবহারিক আচরণ আর বটবৃক্ষের ছত্রছায়া,

অনভিজ্ঞ পলকা মনকে ছুঁতে পেরেছিল নিমেষেই,

দ্বিধা-দ্বন্দ্বকে অক্লেশে সরিয়ে আঁকড়ে নিলে অমাবস্যাকে, 

আমি পূর্ণিমার রাতে তোমার চাঁদকে দেখেছিলাম,

ঝলসানো বিক্ষিপ্ত মননে তুমিই মরূদ্যান, 

তুমিই আমার সেরার সেরা প্রাপ্তি, 

চলার পথে তোমাকেই পেতে চাই প্রতিটি পদক্ষেপে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics