STORYMIRROR

Manjula Acharya

Inspirational

4  

Manjula Acharya

Inspirational

রং ময় জীবন

রং ময় জীবন

1 min
275

রঙের ভান্ডার আছে আলোকের মাঝে

তাইতো আমাদের ধরা নানা রঙে সাজে

রং যে দায় পরিবর্তনের আহ্বান

দিয়ে চলে সে তো বিকাশের জয়গান

রঙ্গের নেই ওগো কোন ভাষা

তবুও তো সে বুকে ভরে দেয আশা

মানুষের ভাবাবেগে ভিত্তি করে এই রং

বিশ্ব বিধাতার অপূর্ব সৃষ্টি অদ্ভুত তার ঢং

লাল রঙে ভরে থাকে লালিমার ঔজ্বল্য

বিপদের সংকেত দেয় লাল রং বলাই বাহুল্য

লাল রক্ত জীবনকে করে যে গতিশীল

প্রেরণায় ভরিয়ে জীবন জীবনকে করে গতিশীল

উ সুম আবেগে ভরে গো গোলাপি রং যত 

বিশ্বকে প্রেম ভাবে বেঁধে রাখার নিরন্তর প্রচেষ্টায় রত

সূর্যের রং তেজের রং সবই যে হলুদ ময়

দূর করে বিষাদ জীবন করে মঙ্গলময়

কালোর অঙ্গে পৃথিবী যে হয় রহস্যময়


এ ধরায় সবই সম্ভব জাগায় অদ্ভুত বিস্ময়

উন্নতি স্বাস্থ্য সম্পন্নতা প্রারম্ভে র রং সবুজ

সৃজন ভাবে সেজে সদাই চির মজবুত

শ্বেতশুভ্র রঙ্গে সাত রঙের সমাহার

পবিত্রতা শান্তি ও ক্ষমার সে আধার

অনন্ত সম্ভাবনার পরিচয় দেয় যে রং নীল

কল্পনা প্রেরণা জ্ঞান স্থিরতায় সে ঝিলমিল

শান্তির প্রতীক নীল আত্মার রং যে নীল

রং ময় এই জীবনে সদাই হাসো খিলখিল

স্বপ্নের রং সোনালী বিজয়ের রং বেগুনি 

রঙ্গময় জীবনের শোনো গো কাহিনী ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational