STORYMIRROR

Sayani Banerjee

Fantasy

2  

Sayani Banerjee

Fantasy

পুজোর মরশুম

পুজোর মরশুম

1 min
540

হাওয়া বদলের আকাশ আলোয় 

সূর্য মাখা পেঁজা তুলোয় ,

অশ্বিন এলো দ্বারে l 

দুচোখ ভরে ভালোবাসা মেখে ,

দূরের মানুষকে কাছেতে ডেকে 

পুজোর মরশুম এলো ঘরে l 


রোশনাই সাজে আলোর বেনু 

মহালয়ার চন্ডীপাঠ ,

শিউলি ফুলের সুবাস রাঙা 

কাশের দোলায় দূরের মাঠ l 


পুজোর মরশুম নতুন করে 

নতুন কিছু ভাবতে শেখা ,

পরিপাটি অলংকারে 

নতুন ভোরে নিজেকে দেখা ll


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar bengali poem from Fantasy