STORYMIRROR

Gopa Ghosh

Classics

3  

Gopa Ghosh

Classics

পুজোর গন্ধ

পুজোর গন্ধ

1 min
669

হাওয়াও আবার গন্ধ মাখে

ঠিক পুজোর আগে আগে

সেই পুজোর গন্ধে সবার মনে

দারুন খুশি জাগে।


দিন গোনা বদলে এখন

কাউন্ট ডাউন শুরু

বাচ্চা বুড়ো সবার মনেই

ভাবটা উরু উরু।


আসছে পুজো আসছে মা

একটা বছর পরে

নতুন জামায় সেজে দেবো

মাকে অঞ্জলী প্রাণ ভরে।


পুজো মানেই শপিং

আর মলে উপচে পড়া ভীড়

পুজো মানে সবার হৃদয়

আনন্দে অধীর।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics