STORYMIRROR

Siddhartha Singha

Inspirational

3  

Siddhartha Singha

Inspirational

প্রতিমা

প্রতিমা

1 min
534

বোধন শুরু হয়ে গেছে এতক্ষণ

আর কেউ আসবে না

পোটো-খুড়ো ফিরে ফিরে দোরগোড়ার প্রতিমাগুলোর দিকে তাকায়। 


যেগুলো চলে গেছে, সেগুলোকে নিয়ে এখন জাঁকজমক

আনন্দ-উৎসব

আর এগুলো ফের বছরের জন্য ঢুকে পড়বে গুমোট ঘুপচিতে

কালিঝুলি মেখে হবে খাক


বোধন শুরু হয়ে গেছে এতক্ষণ

আর কেউ আসবে না


আসেনি কেউই

পেরিয়ে গেছে মেয়ের বয়স

সে এখন এক হাতে সামলায় ঘরের খুঁটিনাটি সব

পুটলি বেঁধে খাবার নিয়ে আসে দু'বেলা


বুকটা হঠাৎ কেমন আনচান করে ওঠে

খুড়ো দেখে--- আরেক প্রতিমা কখন নেমেছে মাচান থেকে...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational