STORYMIRROR

Pratik Nandan Bose

Abstract

4  

Pratik Nandan Bose

Abstract

পরিযায়ী

পরিযায়ী

1 min
24

এখানে থাকবো না 

উড়ে যাবো 

এখানে আকাশময় অনেক তরল নীল 

এখান থেকে উড়ে যাবো দুরে 

         

সেই সুদূরে আকাশ পাংশু হবে 

থমকে এগোবে প্রৌঢ় জীবন 


কখনো আবার বহু কালো মেঘ 

অসংখ্য কাকের মতো কা-কা বজ্রনির্ঘাষে 

মাটিতে ছড়িয়ে দেবে দুর্ঘটনা বা প্লেগ 


হৃদয় শিথিল হবে 

দৃষ্টিবিনিময়ে পুঁজ-পরিক্রমা 


আমি আর থাকবো না 

 সুখী গৃহকোনে 


ডানা ঝাপটে চলে যাব 

যেখানে সাগর ধাক্কা মারে মেঘে 


নিথর আরামের বুকে রোদে ও ঝঞ্ঝায় 

কল্লোলিনী কঁকিয়ে চিৎকার করে ওঠে...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract