STORYMIRROR

Pratik Nandan Bose

Abstract Others

3  

Pratik Nandan Bose

Abstract Others

গল্পগুচ্ছ

গল্পগুচ্ছ

1 min
206

সব সম্পর্ক রূপক-সাংকেতিক নয় 

কিছু সম্পর্ক কেবলই গল্পগুচ্ছ


যেমন করে মানুষ দেখা করে

কথা বলে

একে অপরকে ছাড়া থাকতে পারে না

ঠিক তেমনই মানুষ ছুরি নিয়ে ঘোরে


হাল্কাপলকা বন্ধুত্বের শরীর সেই ছুরির ধারে

কখনো ছড়ে যায়

আবার জোড়া লাগে


এখানে কেউ মর্মাহত হয় না


সংসার যেমন চলাই নিয়ম তাই চলে

তেমনই জলের উপর তেলের মৃদু আস্তরণের মতো

লাখো লাখো সম্পর্ক অসংখ্য তারের মতো

বা অসংখ্য শিরার মতো বহুদূর পর্যন্ত ঝুলতে থাকে আর 

মাঝে মাঝে মৃদু দোলা খায়..


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract