STORYMIRROR

Pratik Nandan Bose

Abstract Romance

4  

Pratik Nandan Bose

Abstract Romance

সৃজিতা

সৃজিতা

1 min
4

মেয়েটির মুখটি ঠিক বর্ষার মতো নয়,


যদিও সে অতীব সুন্দর—

তবু তার মুখ বৃষ্টিপাতের মতো নয়।


বরং

অসংখ্য শাসন, তর্জন, ভালোবাসা ও খেয়ালে

পরিণত হয়ে ওঠা

এক আহত, নীরব, প্রতিরোধী মৃদুচঞ্চল ভাস্কর্যের মতো।


সে চেয়ে থাকে সূর্যের দিকে।

সূর্যের আলো এসে ভাসিয়ে দেয়

তার চোখ ও মুখ।


সে মৃদু হেসে ওঠে—

আমায় ভাবিয়ে।


আমি ভালোলাগার স্রোতে অবিরাম বয়ে যাই 


তবে সে কিন্তু শুধু সূর্যকেই


নীরবে বলে যেতে থাকে—


“তোমাকে ছাড়াও

আমি জ্বলতে শিখছি”


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract