STORYMIRROR

Pratik Nandan Bose

Abstract

4.5  

Pratik Nandan Bose

Abstract

পিতা

পিতা

1 min
37

(প্রতীক নন্দন বসু )


"ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে "_


এই পংতিতে কবি বলতে চেয়েছিলেন সম্ভাবনার কথা 

তবে জানিনা কেন এটা ভাবলেই মাঝে মাঝে কেন এতো ভয় করে!


মনে পড়ে যায় আজানুলম্বিত অসংখ্য বাঙালী পিতার কথা 


যাদের হাত দুটি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে সন্তানকে রক্ষা করার জন্যে 


সন্তানেরাও ছোটথেকেই অবসেসিভ পড়াশোনা এবং ঝামেলা এড়ানোর বিদ্যা শিখতে শিখতে বেঁধেছে সুখী-গৃহকোন 


আর উত্তরাধিকার সূত্রে পেয়েছে বাঙালী পিতার ট্রমা ।


পৃথিবীর রংমশাল.... দুরন্ত আলো আর নিকষ আঁধার

 তারা কখনো বুঝেছে কি?


নাকি সারাজীবন হয়ে উঠেছে আজানুলম্বিত

.. আরো এক ভয়ের পুতুল!




এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract