শিশু
শিশু
তোমরা ভাবো আমি অনাবিল হাসি
ক্ষীণ ও অর্থহীন শব্দসম্ভারে
তবে যা বোঝোনা কখনো,তা হলো আমি রাতের সাথে কথা বলে চলি।
তারারা আমার উপরে হাত ধরাধরি করে ঘোরে
আমার মন ভুলিয়ে রাখে তাদেরই তরঙ্গসংগীত
নানান রঙে তারারা খেলা করে,
আমার বিছানা মৃদু ঘোরাতে ঘোরাতে ঘুরতে থাকে আমাদেরই নীল গ্রহ।
আমি তবে তোমাদের আত্মভোলাভাবে দেখি
দেখি তোমরাও আজ কতটা জাগ্রত?
