ঘুড়ি
ঘুড়ি
অবসাদ ছিল না এতটুকু আর...
তবে অবসন্নতা ছিল।
উল্লাস ও ক্লান্তিতে যখন ঘুড়ি কেটে গেল মাঝগগনে,
তখন আমি ও ঘুড়ি দুয়েই পড়লাম
কাঠের ভূমিতে।
জোর ভূমিকম্প হলো।
ঘুড়ি পাশ ফিরে ঘুমিয়ে ছিল।
আমি দেখলাম, আমার চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে আমারই
রক্তশ্বেতকণা।
অনাক্রম্যতার অভাব ডিঙিয়ে তবু পাশ ফিরলাম,
জড়িয়ে শুলাম নুইয়ে পড়া ঘুড়ি।

