অডিশন
অডিশন
অডিশনের তিনটি রাউন্ড হওয়ার কথা ছিল।
মেয়েটিকে প্রথম রাউন্ডে নানাভাবে কাঁদতে বলা হলো।
সে একবার ফুঁপিয়ে, আরেকবার আর্তনাদ করে কাঁদল।
দ্বিতীয় রাউন্ডে তাকে নানা রকমে হাসতে বলা হলো।
সে মৃদু হাসল,
তারপর হাসল খিলখিলিয়ে।
তৃতীয় রাউন্ডে মেয়েটিকে সবচেয়ে নীল বিষাদ আঁকতে বলা হলো।
সে আবারও মৃদু এবং ঝড়ের ন্যায় হেসে উঠল
