STORYMIRROR

Pratik Nandan Bose

Abstract Others

4.5  

Pratik Nandan Bose

Abstract Others

নিজস্বী

নিজস্বী

1 min
16

আমার ফলোইং অনেক ছিল, ফলোয়ারও ছিল কিছু।

তবে আমার সব পোস্ট আমি ‘ওনলি মি’ করে রেখেছিলাম।


বন্ধুরা আমায় বলত, আমি কিছুই পোস্ট করি না কেন।

শুনে আমি আলসেমি বা বোকামির ভান করতাম।


আসলে কিন্তু সবই পোস্টেড ছিল—

হাসি-কান্না, প্রেম-ঘৃণা, শূন্যতা-মগ্নতা—

সমস্ত দিয়ে নির্মিত সত্যিকারের সেলফি।


আসল সেলফি তো আর একটা মুহূর্তের ছবি নয়,

একটা বিবর্তনের ছবি।

আর সব ছবির তো ছবি হয় না—

কিছু ছবির অক্ষর হয়, কিছুর মেলোডি,

আবার কিছুর শুধু বিষণ্ণতা।

আমার সেলফি তেমনই এক প্যানোরামা,

যেখানে জীবন আর শরীর থাকে না, হয়ে ওঠে এক নদী।


আমি আমার প্রোফাইল খুললেই সেই নদীর কলধ্বনি শুনি,

চোখ বুজলেও কখনো ছুঁই কোমল শীতলতা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract