STORYMIRROR

Pratik Nandan Bose

Abstract Others

4.5  

Pratik Nandan Bose

Abstract Others

কবি ও ফরেন্সিক

কবি ও ফরেন্সিক

1 min
6

একটা খুব নামকরা কবিতাকে আনা হলো লাশকাটা ঘরে।


কবিতাটা বহুঘর ঘুরেছে,

কিছুটা শ্লোকের মতো হয়ে গেছে কবিতাটা।


ফরেন্সিকে কবিতার প্রতিটি লাইন আলাদা করা হলো।

মরা কবির আসল ইতিহাস জানা হলো এআই মডেল থেকে।


দেখা গেল, আসলে সব উল্টো লেখা আছে।

টেকনিক্যালি সব মিথ্যা।


দেখা গেল, কবি শুধু অনুভবের ইতিহাস লিখে গেছে।


ঘটনার গা থেকে মড়াপচা ঘ্রান!



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract