জবা
জবা
ছেলেবেলায় ইচ্ছে হতো, পৃথিবীর সমস্ত মানুষকে দিয়ে একটা মালা গাঁথি।
মানুষই তো সব;
যেমন জবার মালায় সব ফুলই জবা।
তবে নিজেও যে আমি এক জবা,
ভুলে গিয়েছিলাম।
তাই শেষমেশ মালা গাঁথা হয়নি;
আর আমরা জবারা গুচ্ছে গুচ্ছে ভাগ হয়েছি।
কেবল পদতলে থেকে গেছে সবুজ,
আর বাকিটা গাঢ় লাল।
আমাদের অচেতনে কোথাও হয়তো থেকে গেছে
মালা হওয়ার সাধ;
আর কোনও গাঁথুনি-ঠাকুমা!
