STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

প্রিয় বন্ধু

প্রিয় বন্ধু

1 min
305

সুখ দুঃখ ভরা জীবন পথে 

বন্ধুর প্রয়োজন হয়

মনের কথা খুলে বললে তাকে 

মন যে হালকা হয় 

ভালো বন্ধু থাকলে জীবনে 

আর কিছুর দরকার নেই

এই সমগ্র দুনিয়া স্বার্থে ভরেছে 

স্বার্থের সারথী হয়ে

স্বার্থ ফুরোলে দূরে সরে যায়

বিপদে দেয় না দেখা 

প্রকৃত বন্ধুর সরল হৃদয়ে

থাকে না কোনো কপটতা

নিঃস্বার্থ প্রেমে বাঁধা সে থাকে 

তার মতো কেউ নয় 

সেই প্রিয় বন্ধু যে আমার

প্রকৃত বন্ধুত্বের মূল্য দেয় 

বন্ধু শব্দ তো পবিত্র অতি 

বন্ধু তো সাহস শক্তি

প্রিয় বন্ধু একজনও থাকলে

মনে ভরে শান্তি 

প্রিয় বন্ধু তুই আছিস কোথায় 

আয় না ফিরে আবার 

সুখ দুঃখের গল্প করে

প্রাণ জুড়াবে আমার    ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract