STORYMIRROR

Nityananda Banerjee

Abstract Fantasy Others

3  

Nityananda Banerjee

Abstract Fantasy Others

প্রেম

প্রেম

1 min
189

শেষ কবে ঘুমিয়েছি মনে নেই -

মধ্যরাতের অবিবাহিত গণিতে শুভদৃষ্টি

কবে হয়েছিল মনে নেই -

আজ অন্ধকার এতই ছন্নছাড়া ;

স্টেথোস্কোপে টের পাই অস্তিত্ব ।

শেষ কবে হিসেব করে নিকেশ করেছি ;

মনে নেই -

আলোকবর্ষ দূরে সময় মেপে কাজ করি ।

জোছনার গতিবেগ সাগরের জলে 

শোধন করে দিবালোকের কার্য্যকারিতা ।

আমি খোকা বলে বোকা তো নই ;

যে ভাবে সে বিবাহিত।

শেষ কবে ভালবাসা এসেছিল কাছে -

মনে নেই ।

তবে আমারও একটা শয্যা আছে -

যেখানে শুয়ে শুয়ে অঙ্ক কষি - প্রেমাঙ্কের কম্পাঙ্ক।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract