STORYMIRROR

NILAY CHATTERJEE

Abstract Fantasy Others

3  

NILAY CHATTERJEE

Abstract Fantasy Others

ফিরে এসো

ফিরে এসো

1 min
9

       ফিরে এসো

            জানি তোমার চুলগুলো এলোঝেলো

            তোমার শ্রী কিছু নেই শুধুই কালো

            হুঙ্কার ছাড়া তুমি একেবারেই বেমানান

            তোমার আগমনে বিদ্যুৎ আলো দেখান

            বজ্র তো তোমার একটাই মাত্র অস্ত্র

            অথচ নেই তোমার কিছু মাত্র বস্ত্র

            তুমি যখন আসো গোটা পৃথিবী কাঁপে

            সব ঘরের ভিতরে বসে ইষ্ট নাম জপে

           গরীবের ওপর তোমার বড় আক্রোশ

           চাল ছাড়িয়ে ঘর ভেঙ্গে তাড়াও বাই ফোর্স

           তুমি যে কতো ক্ষতি করো তার ইয়ত্তা নেই

           পোস্ট ভাঙ্গে , তার ছিঁড়ে সব হয় লন্ডভণ্ড

                                        --------- এক চিত্র সেই

           জানি তোমায় সবাই অপছন্দ করে

            তাই বুঝি দূরে আছো সব ত্যাগ করে

            না না তোমার গুণ অশেষ ----

                          যে ভয় দেখায় সেই তো ভালবাসে

             তোমার অমৃত ধারায় সিক্ত হয় জনগন

                              পৃথিবী শীতলতায় ভাসে --

           তুমি দূরে থেকো না একাকি

             ফিরে এসো ফিরে এসো কালবৈশাখী !

             .....................................................

            

            

              

               



Rate this content
Log in

Similar bengali poem from Abstract