STORYMIRROR

Gopa Ghosh

Classics Inspirational

3  

Gopa Ghosh

Classics Inspirational

ফেবরুয়ারী একুশ

ফেবরুয়ারী একুশ

1 min
478

একুশ তুমি প্রতি মাসে, আসো প্রতি বার,

ফেব্রুয়ারির একুশ শুধু বাংলা ভাষার।


যে ভাষার সাথে ওঠা বসা, জীবন পথে চলা,

যে ভাষায় হৃদয়ের কথা মুখ দিয়ে যায় বলা।


একুশ তুমি মনে করাও স্বার্থ ত্যাগের কথা।

ভাষার জন্য বলিদানের দুঃসহ সে ব্যথা।


বাংলা ভাষায় চিরদিনই থাকবে একুশ তুমি

প্রতি বছর এই দিনে গান গাইবে বাংলা ভূমি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics