STORYMIRROR

Dola Bhattacharyya

Fantasy Others

3  

Dola Bhattacharyya

Fantasy Others

পৌষ সংক্রান্তি

পৌষ সংক্রান্তি

1 min
164

পৌষের শেষ দিন আজ. 

শীতের তো নয় শেষ। 

আজকে হবে পিঠে পুলি, 

জমে যাবে বেশ ।

দুধ আনবে কিলোখানেক, 

নারকোল আর নতুন গুড়. 

ডেকচিতে ওই ফুটছে পায়েস, 

গন্ধে মগজ ভরপুর ।

আরও অনেক পিঠে হবে, 

দুধপুলি আর পাটিসাপটা। 

কোন টা খাবো আজ! 

আর কালকে খাবো কোনটা! 

রসবড়া আর গোকুল পিঠে, 

সরুচাকলি আর, 

ভাজা পুলি, মুগের পুলি, 

নামের কত বাহার! 

আরও অনেক পিঠে আছে, 

নাম জানি না ভাই। 

খাওয়ালাম তো অনেক পিঠে, 

আজকে তবে যাই। 



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy