STORYMIRROR

Dola Bhattacharyya

Abstract Romance Others

3  

Dola Bhattacharyya

Abstract Romance Others

ভালোবাসার মুক্তো খুঁজি

ভালোবাসার মুক্তো খুঁজি

1 min
160


গভীর রাতে আমি জলের গন্ধ পাই 

তোমার শরীর থেকে। 

স্বপ্নে আমার নদী হয়ে যাও তুমি ।

তোমার গভীরে আমি দিই ডুব, 

গভীর থেকে প্রবেশ করি আরও গভীরে ।

খুঁজে ফিরি ভালবাসা নামের সেই মুক্তোটাকে, 

কবে যেন হারিয়ে গেছে সেটা। 

বৃথা অন্বেষণে হাতড়িয়ে তলদেশ, 

হতোদ্যম আমি, বেরিয়ে আসি স্বপ্নের বাইরে। 

দেখি, হারানো সেই মুক্তো আমার 

জমে আছে তোমার চোখের কোলে, 

শুধু একটি বিন্দু জল হয়ে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract