STORYMIRROR

NILAY CHATTERJEE

Abstract Fantasy Others

3  

NILAY CHATTERJEE

Abstract Fantasy Others

নয়ানজুলি

নয়ানজুলি

1 min
121

          নয়ানজুলি

          আমরা উন্নয়ন চাই না ...... ,

          আমরা সড়ক রাখতাম পরিস্কার

         দু দিক থেকে জল গড়াত রাস্তার ।

         জল জমে থাকতো সারা বছর

        চাষিরা নিতো জল হতো জমির বতর ।

       উন্নয়নের জন্য রাস্তা হচ্ছে উচু আরো

       আমাদের ক্ষতি হলেও কথা নেই কারো ।

       বর্ষা আসলে কতো মাছ জলের ধারায়

     ভর্তি হতো ঝুড়ি কই , মাগুর , ল্যাঠায় ।

      জলে থাকতো কতো কীট পতঙ্গ

      যা ছিলো বক ,ডাহুক, মাছরাঙার জীবন অঙ্গ।

      জল চলে যেতো খালে তারপর নদীতে

       সড়কের দু পাশে জল থাকতো সামঞ্জস্যতে।

       এখন উঠছে ঘর , হচ্ছে হোটেল , বাজার

       বুঝছে না কেউ দিন আরো ভয়ঙ্কর ।

       আমরা বাঁচিয়ে রাখতাম রাস্তার নিচে ঘাস

        পড়ত শিশির সকালে মুক্তোর হতো বাস ।

       ভাবছে না কেউ , আমরা আজ কতো বিপন্ন

        রাস্তার ধারে চরতো গরু বাছুর গুলি

        কতো রকমের শাক হতো

                         জীবন বাঁচাতো গরীবগুর্বো গুলি

       আজ আমাদের কোনো ভূমিকা নেই

          আমাদের অস্তিত্ব ফিরিয়ে দাও

         আমাদের সকলের তরফে আমি বলছি

                               আমি...... নয়ানজুলি !

       

             ..............................................

      



Rate this content
Log in

Similar bengali poem from Abstract