নিদাঘ এসেছে
নিদাঘ এসেছে
নিদাঘ এসেছে বৈশাখের উত্তাপে,
নিদাঘ এসেছে মধুমালতীর সুগন্ধে ,
নিদাঘ নিদারুণ হলেও
সুবাসিত করে বেলি ফুলের সুগন্ধে ।
হারায় কত স্বপ্ন
ভরে দেয় কত রঙে
নিদাঘের বারিধারা
অনে প্রাণে পুলক ।
নিদাঘ তুমি এসো
এসো মোর অঙ্গনে,
তুমি কাম্য,তোমারে করি প্রণাম।
আমার হৃদয় মন্দিরে,
বিদায় দাও উষ্ণ আলিঙ্গনে,
শীতলতা ভরে দাও প্রথম বারিপাতে।।
