STORYMIRROR

SUKANYA SAHA

Fantasy

2  

SUKANYA SAHA

Fantasy

মৃত্যুদিন

মৃত্যুদিন

1 min
431

সাব্যস্ত করেছ আমাকেই দোষী বলে 

ধার্য করেছ মৃত্যুদিন

তবু বাঁচি আজও ক্রুশকাঠ বুকে নিয়ে 

স্বপ্ন নিয়ে বাঁচি একলা উদাসীন !


হত্যাকে করেছ হাতিয়ার 

মুছে দিতে  পারবে সব রং ?

যে রঙে বেঁচে  আছে তোমার  আমার 

গোপন সব শরীরী নরম !


অস্ত্রের ধারালো ফলা 

গেঁথে দিতে পারো শরীরে  আবার !

পারো না কেড়ে নিতে সেসব স্মৃতি

যা শুধু রয়ে গেছে  একান্তই আমার ...


মৃত্যুই নাকি একমাত্র সত্যি

চলে যাওয়াটাই স্বাভাবিক সবার

আছে থেকে  একেবারে নেই হওয়ার আগে 

তোমাকেই দিয়ে যাব উত্তরাধিকার ...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy