STORYMIRROR

Debashis Bhattacharya

Classics

3  

Debashis Bhattacharya

Classics

মোর নয়নে ঝরে ধারা

মোর নয়নে ঝরে ধারা

1 min
533

মোর নয়নে ঝরে ধারা 

তোমায় পাওয়ার আশায় 

আকুল হৃদয় গান গেয়ে যায় 

তটহীন দরিয়ায় 

অনন্তেরে ছোঁয়ার মিথ্যা কল্পনায় 

না কি তোমায় ভালোবাসার অভিপ্রায় 

এ জীবন শুধু কেঁদে কেঁদে কয় 

থেকো না, থেকো নাকো দূরে  

মোর হৃদয়ের একতারাটি ছিঁড়ে 

সে যে লাগে না জোড়া 

মন্ত্র-তন্ত্র-যন্ত্র দ্বারা 

অধীর হয়ে তোমারি নাম গায় জোৎস্নায় 

সুপ্ত রবির রশ্মি আসিবে যে একদিন 

পূর্ণ করিয়া হৃদয় হবো তব মাঝে বিলীন 

তাই যে গো আমি জেগে আছি 

দিবানিশি প্রতিদিন 

তুমি বিনা এ প্রাণ বারেবারে কয় 

আমি যে অর্থহীন 

তোমারি পরশে অনন্ত গগনে  

হবো অনন্ত একদিন 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics