STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract

4.7  

Debashis Bhattacharya

Abstract

মোর হৃদয়ে রহিবে তুমি

মোর হৃদয়ে রহিবে তুমি

1 min
30.7K


মোর হৃদয়ে রহিবে তুমি

নাহি বাহিরপানে

নয়ন মুদে দেখবো আমি

তোমার পানে চেয়ে 

 

তুমি আর আমি জানিনা কে কার

আকার-নিরাকার

দ্বৈত অদ্বৈত বুঝিনা  ভাব

কে কার নমস্কার 

 

সবার মাঝারে সবই কি তুমি

তোমারি মাঝারে সব

সবই যদি হও তুমি প্রাণনাথ

দীনেরে কেনো কাঁদাও 

 

ভিন্ন ভিন্ন আকার লইয়া

কেন তব পূজা চাও

শ্রষ্ঠা-সৃষ্টি এক হইয়া

বেদনা সবার ঘুচাও 

 

তোমার নামে কাঁদি আমি

হাসি তোমার নামে

বুঝেতে পারিনা কে কার স্বামী

এক তুমি না আমি 

 

নদী সাগরে পতিত হলে

নিজেরে সাগর কয়

অনন্ত মাঝে বিলীন হয়ে

আমি নিজেকে হারায়

 

শূন্য মাঝে সৃষ্টি যে মোর

শূন্য মাঝেই লয়

সকলি সত্তা মিলিত হইয়া 

এক অখণ্ড রয় 

 

দেবাশিস


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract